ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • উজিরপুরে প্রতিবন্ধীর টাকা আত্মসাত!

    উজিরপুরে প্রতিবন্ধীর টাকা আত্মসাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে জমি বিক্রির নামে প্রতিবন্ধী পরিবারের দেড় লক্ষাধকি টাকা আত্মসাতের  অভিযোগ পাওয়া গেছে । ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজলোর শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের মৃত জয়নাল আবেদীন সরদারের ছেলে প্রতিবন্ধী আঃ ছত্তার সরদার (৫৫) এর নিকট থেকে তিন বছর পূর্বে বসতবাড়ীর ৫ শতাংশ জমি বিক্রির কথা বলে একই এলাকার মন্নান রাঢ়ী ও তার ভাতিজা কবির রাঢ়ী মিলে ১ লক্ষ ৬৬ হাজার টাকা হাতিয়ে নেয়।

    লেনদেনের সময় সাক্ষী হিসাবে  উপস্থিত ছিলেন  স্থানীয় দুলাল হাওলাদার, আবুল বাশার হাওলাদার, জামাল সিকদার, আবুবক্কর হাওলাদার, ফারুক সরদার। ওই প্রভাবশালীরা অসহায় পরিবারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে টাকা হাতিয়ে নিয়ে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। 

    এ ব্যাপারে ভূক্তভোগী প্রতিবন্ধী ছত্তার সরদার সাংবাদিকদের কাছে বলেন আমি প্রতিবন্ধী হওয়ায় হাটতে চলতে পারি না এবং ইচ্ছা থাকলেও  কোন কাজর্কম করতে পারছি না। আমার স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েকে  নিয়ে খেয়ে না খেয়ে কোনরকম বেঁচে আছি। আমার কোন জমি জমা ও বসবাসের ঘর নেই। আমার ছেলে মেয়েদের নিয়ে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে কোনরকম বাস করছি। তাই একটু মাথা গোজার ঠাইয়ের জন্য মানুষের কাছে হাত পেতে ও আমার প্রতিবন্ধী ভাতার টাকা খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে বড় সখ করে ঘর উঠানোর জন্য কিছু জমি কেনার আশায় মন্নান রাঢ়ী ও কবির রাঢ়ীকে দিয়েছি। কিন্তু ওই প্রতারকরা আমার অসহায়ত্ত্বের সুযোগ নিয়ে আমাকে জমির দলিল করে না দিয়ে তালবাহানা করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে লিখিতভাবে অভিযোগ দিয়েও লাভ হয়নি। তারা ক্ষমতার দাপটে আইনকানুন মানছে না। আমার শেষ সম্বল গচ্ছিত টাকা জমি বিক্রির কথা বলে প্রতারকরা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারী  করেছে। 

    অভিযুক্ত মন্নান রাঢ়ীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার  অফিসার আলী আর্শাদ জানান লিখিত  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করা হবে। 
     

     

     

     

    সৈয়দ জাহিদ আলম /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ