ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কয়েক শ মার্কিন নাগরিককে আটক করেছে তালেবান

    কয়েক শ মার্কিন নাগরিককে আটক করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে কয়েক শ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান। আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল এমন তথ্য জানিয়েছেন। ছয়টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকায় ফিরিয়ে আনার কথা থাকলেও বিমানগুলোকে ওড়ার অনুমতি দেয়নি তালেবান।

    ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমান আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশ কিছু আফগান নাগরিকও রয়েছেন, যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ম্যাককাউল জানান, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

    ম্যাককাউল দাবি করেন, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ