ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালেবানের পাঞ্জশির দখলের পর মোদির জরুরি বৈঠক

    তালেবানের পাঞ্জশির দখলের পর মোদির জরুরি বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানের পাঞ্জশির দখল ঘোষণার পর বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন। খবর ইন্ডিয়া টাইমস। 

    খবরে বলা হয়, সোমবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়। সোমবার সকালে তালিবান দাবি করে, আফগানিস্তানে পঞ্জশির ইতিমধ্যেই তাদের দখলে গিয়েছে। এরপর বিকালেই জরুরি বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। তবে আফগানিস্তানের কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আফগানিস্তান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। 

    ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ