ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঢাকায় ৭৫ শতাংশ করোনা বেড খালি : স্বাস্থ্যমন্ত্রী

    ঢাকায় ৭৫ শতাংশ করোনা বেড খালি : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশে কয়েকদিন ধরে করোনার সংক্রমণ এবং মৃত্যু নিম্নমুখী। এজন্য ঢাকা শহরের করোনা হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেডই খালি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, সারা দেশে করোনার ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এর মধ্যে ১২ থেকে ১৪ হাজার করোনার বেড খালি। ঢাকা শহরে ৭৫ ভাগ বেড খালি। সেজন্য নন-করোনা রোগীদের জন্য কিছু বেড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

    মন্ত্রী বলেন, এ মাস থেকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও বাড়ান হবে। চলতি মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি সিনোফার্মের এবং বাকি ৫০ লাখ ফাইজারের টিকা আসবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ