ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালেবানের সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহী নেতা

    তালেবানের সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহী নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া আহমদ মাসুদ বলেছেন, তিনি তালেবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তালেবানবিরোধী রেসিসট্যান্স ফ্রন্ট এনআরএফ এর ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দিয়েছেন।

    আহমদ মাসুদ বলেছেন, লড়াই বন্ধ করতে তিনি ধর্মীয় নেতাদের সমঝোতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে আহমদ মাসুদকে কখন ধর্মীয় নেতারা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে সেটা জানা যায়নি। 
     
    এর আগে রোববার সন্ধ্যায় তালেবান জানায়, তাদের যোদ্ধারা পাঞ্জশিরের রাজধানীর পথে অগ্রসর হয়েছেন। তালেবানের মুখপাত্র বেলাল কারিমী এক টুইট বার্তায় বলেন, তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের রাজধানী বাজারাক সংলগ্ন রুখাহ জেলা কেন্দ্র দখল করে নিয়েছে। ব্যাপক সংখ্যক বিদ্রোহী যোদ্ধা হতাহত হয়েছে। অনেক সংখ্যক কারাবন্দীকে মুক্ত করা হয়েছে এবং সামরিক যান দখল করা হয়েছে।

    এরপর রোববার রাতে ফেসবুক পেজে আহমদ মাসুদ বলেন, নীতিগতভাবে এনআরএফ বর্তমান সমস্যার সমাধানে রাজি। তিনি বলেন, শান্তি স্থায়ী করতে এনআরএফ যুদ্ধ বন্ধে রাজি। তবে শর্ত হলো- তালেবানকেও পাঞ্জশির এবং আনদারাবে আক্রমণ বন্ধ করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ