ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

    বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজ রবিবার ৩১৫ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক। এর আগে গত বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৩৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি মাসে এই পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ৪৬০ জন এবং এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গিয়েছে ছয় জনের। 

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ২৬২ জন এবং ঢাকার বাইরের ৫৩ জন। এছাড়া এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে এক জনের। এই নিয়ে দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৫২ জনের। 

    ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে আরো বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে এক হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি এক হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে ১৪৯ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৮১৬ জন এবং এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৮১ জন রোগী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ