ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

    চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় র‌্যাবের সুবেদার আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। সেই সাথে আটক চার জঙ্গিকে থানায় হস্তান্তর করে। 

    কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড আবেদন জানিয়ে রবিবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছে। 

    এর আগে শনিবার ভোরে ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অভিযান চালিয়ে জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, আলাল ওরফে ইসহাক, মোহাম্মদ রোবায়েদ আলম এবং আবু আইয়ুব ওরফে খালিদ নামের চার জঙ্গিকে আটক করে র‌্যাব-১৪। এসময় জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে অস্ত্র ও গোলাবারুদসহ উরোক্ত চার জঙ্গিকে আটক করে র‌্যাব। এসময় তাদরে কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ