ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ববি শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলম সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস

    ববি শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলম সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

    রবিবার (৫ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২২ আগস্ট ২০২১, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই করে গত ৩১ আগস্ট, ২০২১ তারিখে নির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট পনেরোটি পদেই একক বৈধ প্রার্থী রয়েছে।

    এমতবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন (সূত্র: ববিশিস/নিক/২০২১/০৬) চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম  এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    অন্যদিকে সদস্য পদে ড. বিজন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মো. সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, মো. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ,  তাসনুভা হাবিব জিসান, সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগ, সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, সুমনা রাণী সাহা, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, রিফাত ফেরদাউস, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, উন্মেষ রায়, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মো. সানবিন ইসলাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এবং মো. সাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগ নির্বাচিত হয়েছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ