ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আনোয়ারা বৈরাগ গ্রামে রাত হলেই লোকালয়ে চলে আসে বন্য হাতি

    আনোয়ারা বৈরাগ গ্রামে রাত হলেই লোকালয়ে চলে আসে বন্য হাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নে বিগত কয়েক বছর যাবত কেইপিজেটে অবস্থানরত দুইটি বন্য হাতি তান্ডব চালিয়ে যাচ্ছে। রাত গভীর হলে হাতিগুলো নেমে আসে লোকালয়ে। কয়েকদিনে বৈরাগ গ্রামে হাতিগুলো নষ্ট করেছে ফসলি জমির ধান, ফসল, দোকানঘর, সীমানা প্রাচীর। 

     ঢাক-ঢোল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এলাকাবাসী। খাদ্যের সন্ধানে অভুক্ত হাতিগুলো লোকালয়ে এসে ছুটাছুটি করে। হাতির তান্ডবে এখন বৈরাগ, মুহাম্মদপূর, গুয়াপঞ্চক, বন্দর ও কেইপিজেট আশেপাশের গ্রামবাসীর রাত কাঁটে আতংঙ্কের মধ্যে। বৈরাগ গ্রামের মোহাম্মদ শফি, আব্দুল ছবুর জানান হাতিগুলো তাদের বার গন্ডা জমির ধান নষ্ট করে ফেলছে। 

    এলাকাবাসী জানান বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। এব্যাপারে ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান জানান, কেইপিজেট থেকে আসা হাতিগুলোর আক্রমণ রোধে প্রশাসনের স্থায়ী পদক্ষেপ কামনা করেন। বিগত কয়েক বছর ধরে বন্যহাতির তান্ডবে বৈরাগ গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এবিষয়ে পটিয়া ফরেস্টার রেঞ্জ অফিসার রিতা আক্তার জানান, হাতিগুলোকে বন এলাকায়  তাড়িয়ে দেওয়া জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

     

     

    এস,এম,সালাহ্উদ্দীন /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ