ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মালয়েশিয়ায় ক্রেন উল্টে ফরিদপুরের যুবক নিহত

    মালয়েশিয়ায় ক্রেন উল্টে ফরিদপুরের যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় ক্রেন উল্টে ফরিদপুরের ভাঙ্গার ফাইজুর মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সেখানে ক্রেনচালক হিসেবে কাজ করতেন। 

    শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ক্রেন উল্টে এ দুর্ঘটনা ঘটে। ফাইজুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত শামচুল হক মোল্লার ছেলে। ফাইজুরের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের মাতম চলছে। 

    নিহতের বড়ভাই সানোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৭টায় কাজে বের হন ফাইজুর। ক্রেন চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি উল্টে যায়। এ সময় ফাইজুর ক্রেনের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনায় নিহতের মা বৃদ্ধা সবেদা বেগম বলেন, গেল রাতে শেষ কথা হয় আমার ফাইজুরের সঙ্গে। ফাইজুর বলল মা শনিবার বেতন পেয়েই টাকা পাঠিয়ে দিব, তারপর তুমি ডাক্তারের কাছে যেও। আমার ফাইজুর আর কথা বলবে না। নিহতের মা দুঃখ ভারাক্রান্ত মনে কথাগুলো বলেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ