ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় ইয়াবাসহ আটক তিন যুবককে জেল হাজতে প্রেরণ

    ভান্ডারিয়ায় ইয়াবাসহ আটক তিন যুবককে জেল হাজতে প্রেরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা সহ তিন যুবকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার গভীর রাতে উপজেলা হাসপাতাল  সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে তাদেও আটক করা হয় । 

    এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলের শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে সোহাগ বেপারী (১৬) এবং গৌরীপুর ইউনিয়নের সালাম আকনের ছেলে বেল্লাল আকন (৩০) । 

    এ ঘটনায় বরিশাল র‌্যাব -৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তিন জনের বিরুদ্ধে  ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন।  

    ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । 

     

     

     এস. সমদ্দার /এইচকেআর


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ