ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • উজিরপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম শুরু

     উজিরপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে দীর্ঘ ৮ বছর পর পুনরায় ঋণ বিতরণের মধ্য দিয়ে  প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্য্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে  শনিবার সকাল ১০টায় উপজেলার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। 

    এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, প্রশিকা বরিশাল-উজিরপুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক মো. শাহজাহান সিরাজ, প্রশিকা বাবুগঞ্জ এলাকা ব্যবস্থাপক আ,স,ম, জসিম উদ্দিন, প্রশিকা গৌরনদী বিভাগীয় ব্যবস্থাপক এনামুল হক প্রমুখ। সভাশেষে ৪ জন সদস্যদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 

    সভায় বক্তারা বিগতদিনের ন্যায় প্রশিকার সুনাম  এবং নিষ্ঠার সহিত ঋণ বিতরণ সহ প্রশিকার সকল সামাজিক উন্নয়ন  কর্মকান্ড  পর্যায়ক্রমে চালু করার আহব্বান জানান।       

     

     

    জাহিদ আলম /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ