ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় উপজেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

 আগৈলঝাড়ায় উপজেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দলকে সুসংহত করতে বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘ দিন পরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহাসিন ইসলাম হাবুল। 

 বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্র্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা জাপার সদস্য এসএম পারভেজ রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কে এম শামসুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, যুগ্ম সম্পাদক মো. আবু হানিফ মৃধা, সাংগঠনিক সম্পাদক এফএম জুয়েল রানা, দপ্তর সম্পাদক মো. আলতাফ হোসেন, রাজিহার ইউনিয়ন জাপা সভাপতি কাজী এনামুলসহ দলীয় নেতা কর্মীরা। 

সভায় উপজেলার ৫টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহাসিন ইসলাম হাবুল বলেন, দলকে সুসংগঠিত করতে সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন