ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি

    কাজী নাসির উদ্দিন বাবুলের সহোদরের মৃত্যু

     কাজী নাসির উদ্দিন বাবুলের সহোদরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি কাজী বাবুলের সহোদরের মৃত্যু 

    ইন্তেকাল করেছেন বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের বার্তা'র সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সহোদর কাজী নেছার উদ্দিন আজাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাতে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। 

    কাজী আজাদ নগরীর কাশিপুর গড়িয়ারপাড় এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী, দুই ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

    তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মতবাদ পত্রিকার প্রকাশক আব্দুল রাজ্জাক ভূঁইয়া এবং সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

    মরহুমের জানাযার নামাজ আগামীকাল নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফনের কথা রয়েছে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ