ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নগরীতে বাড়ি ও জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    নগরীতে বাড়ি ও জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর চাঁদমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট এলাকায় এক গৃহবধূর বাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ আগস্ট সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ি ও জমির মালিক মুকুল বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন- ১১নং ওয়ার্ডের চরের বাড়ী এলাকার আনোয়ারুল হকের ছেলে মো: সামসুল হক, ১১নং ওয়ার্ডের আলেকান্দা মৃধা বাড়ির মৃত: আমজেদ আলী খানের ছেলে মৌজে আলী খান, ১৪নং ওয়ার্ডের হযরত কালুশাহ সড়কের সৈয়দ মোহাম্মদ আলী সিদ্দিকি’র স্ত্রী মরিয়ম আক্তার, ৭নং ওয়ার্ডের কাউনিয়া মৃত সোনামদ্দি মিয়ার মেয়ে নিগার সুলতানা হনুফা, ১১নং ওয়ার্ডের আলেকান্দা মৃধা বাড়ির মাকসুদা আক্তার মিতু ও ১১নং ওয়ার্ডের চরের বাড়ী এলাকার সামসুল হকের ছেলে রাজু সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, কোতয়ালী থানাধীন ১১নং ওয়ার্ডস্থ চাঁদমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট সংলগ্ন এলাকায় ৫০ নং বগুরা আলেকান্দা মৌজায় এক একর জমিতে বাদী মুকুল বেগমের বাড়ি ও জমি রয়েছে। যা বাদী দীর্ঘ ১৮ বছর যাবৎ ভোগ দখলে বিদ্যমান আছেন। উক্ত জমির মধ্যে বাদীর ও তার আত্মীয়ের বসবাস করার জন্য ২টি বিল্ডিং রয়েছে। বাদীর ওই জমি ও বাড়ি বিবাদীরা অবৈধ ভাবে দখল নেওয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ পাঁয়তারা করছে।

    বাদী ওই জমিতে শ্রমিক নিয়ে কাজ করতে গেলে বিবাদীরা তাতে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এমনকি বাদীর আত্মীয় শেখ কবিরের ছেলে শেখ শামীম ওই জমিতে বিল্ডিং করে বসবাস করায় বিবাদীরা তাকেও খুন জখমের হুমকি প্রদান করাসহ নানা ভাবে হয়রানি করে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর বিল্ডিং এর পানির লাইন বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে। বিবাদীরা বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

    বর্তমানে উক্ত বিবাদীরা স্থানীয় এবং রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বিবাদীরা বাদীর নির্মানকৃত বিল্ডিং ভাংচুর করে অবৈধ ভাবে দখল করার পায়তারা করছে। বর্তমানে আমাদের জমির মধ্যে বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে। গত ২৭ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ১১নং ওয়ার্ডস্থ চাঁদমারী মাদ্রাসা সড়কে বাদী মুকুল বেগমের মালিকানাধীন জমিতে নির্মাণ কাজে বাধা প্রদান করে অভিযুক্তরা। বাদী মুকুল বেগম প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে। এসময় বাদী মুকুল বেগমের নির্মান কাজের ইট, সিমেন্ট ও বালু ট্রাক ভরে নিয়া যায় বিবাদীরা। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ