ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

    বাবুগঞ্জে তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে  কেদারপুর ইউনিয়নে অসহায়, তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং সার্বিক সহযোগিতা সক্রান্ত মতবিনিময় সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

     শুক্রবার সকালে  বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মৃধা মো. আক্তারুজ্জামান মিলন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

     অতিরিক্ত পুলিশ সুপার মো শাহাজাহান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  রণাঙ্গনের যোদ্ধা বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক ,বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো. মাহবুবুর রহমান . কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান  নুরে আলম বেপারী। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  বাংলাদেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীকে পশ্চাৎপদ রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য ও বঞ্চনা মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। তাই বেদে সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য  ধনাঢ্য ও বিত্তবান লোকদেরকে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন সমাজের উচ্চপদে আসীন বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে খুব দ্রুতই নদীতে ভাসমান বেদে সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কর্মসংস্থান ও বাসস্থানের ব্যবস্থা করা হবে।পরে   উভয় সম্প্রদায়ের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ