ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দেশে পৌঁছেছে ভারতের দুটো মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট 

    দেশে পৌঁছেছে ভারতের দুটো মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত সরকারের পাঠানো উপহারের দুটো মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে এসেছে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী চট্টগ্রামে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।


    ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলো করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেয়া হয়েছে।

    জানা গেছে, একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে। আরেকটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ