ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাল আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করবে তালেবান

    কাল আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করবে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করবে তালেবান।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তালেবানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।


    ওই খবরে বলা হয়েছে, আফগানিস্তানের বিপর্যস্ত অর্থনীতি ও ব্যাপক মাত্রায় গণ-অনাস্থার মধ্যেই শুক্রবার নতুন মন্ত্রিসভার ঘোষণা দিচ্ছে তালেবান। ১৫ আগস্ট রাজধানী কাবুল পতনের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। এরপর বিভিন্ন সময়ে দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অঙ্গীকার করে তালেবান। তাই তালেবান গঠিত নতুন মন্ত্রিসভা ওইসব অঙ্গীকার পূরণ করতে পারবে কি না, সেদিকেই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে।

    বিবিসি সূত্রে জানা যায়, তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্টানেকযাই বিবিসি পশতু বিভাগকে বলেছেন তাদের নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সরকারে নারীরও ভূমিকা থাকবে।

    তবে সরকারে মন্ত্রী পর্যায়ে কোন নারী থাকবেন না বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন গত বিশ বছরে আমেরিকান সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কোনো নারীকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ