ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আওয়ামী লীগের শোকসভায় গোলাগুলি : যুবলীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা

    আওয়ামী লীগের শোকসভায় গোলাগুলি : যুবলীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল ফয়সাল বাদী হয়ে পাল্টা মামলা করেন। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা বিরাজ করছে।

    জানা যায়, গত সোমবারের গোলাগুলির ঘটনায় গত বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দীন বাদী হয়ে পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়বকে প্রধান আসামি করে, ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল ফয়সাল বাদী হয়ে পাল্টা মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ২১ জনকে আসামি করা হয়েছে।  

    চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, গত সোমবারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। দুটো মামলারই তদন্ত করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    প্রসঙ্গত, গত সোমবার চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোকসভায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগসহ প্রায় ছয়জন আহত হন। ঘটনার পরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী, দেওয়ানহাট, বাগিচাহাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ