ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে বিএনপির আলোচনা সভা  অনুষ্ঠিত

    বরিশালে বিএনপির আলোচনা সভা  অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার তালুকদার, দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সেন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ। 

    বক্তারা বলেন, সরকার তাদের অপকর্ম-দুর্নীতি আড়াল করতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। তারা জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারের যে কোন অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। একই সাথে দেশে গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ