ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সুগন্ধা নদীতে ড্রেজিংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

    সুগন্ধা নদীতে ড্রেজিংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীর ভাঙ্গনের কবল থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু রক্ষায় নদীর পূর্ব তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পশ্চিম তীরের চর ড্রেজিংয়ের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

     বৃহস্পতিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু এলাকায় মহিষাদী গ্রামের নদী ভাঙ্গন কবলিত সর্বস্তরের জনগণ ও স্থানীয় সমন্বিত খামার কর্তৃপক্ষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    এ সময় দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার, মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক হাওলাদার, কালাম মাষ্টার, নজরুল ইসলাম, হাশেম হাওলাদার, বক্কার হাওলাদার, নুর ইসলাম, অনোয়ার হোসেন, মজিদ রারী, ইউনুস হাওলাদার, দুলাল হাজী ও সালাম হাওলাদার সহ অন্যান্যরা। 

    বক্তারা বলেন, মহিষাদী গ্রামের ১০০টি পরিবারের প্রায় ৯ একর সহ মোট ১৫ একরের অধিক জমি কোনো প্রকার নোটিশ এবং ক্ষতিপূরণ প্রদান ছাড়াই ড্রেজিংয়ের মাধ্যমে কর্তন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে রেকর্ডীয় জমির ফসল, বাগান ও বারেক মাষ্টার সমন্বিত খামারের মাছের ঘেরসহ অন্তত ১০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। তারা সরকারের ঘোষণা অনুযায়ী ৩ গুন ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ