ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মন্ত্রিসভায় থাকছে না কোনো নারী সদস্য

     মন্ত্রিসভায় থাকছে না কোনো নারী সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুব শিগগিরই আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে তালেবান। তবে এই মন্ত্রিসভায় কোনো নারী সদস্য থাকবে না, এমনটাই বলছে তালেবানের শীর্ষ পর্যায়ের নেতারা।  

    ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি তালেবান নেতা এনায়েতুল্লাহ ইয়াসিনির বরাতে দিয়ে জানিয়েছেন, নারীরা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন, তবে কিন্তু তালেবান মন্ত্রিসভা কিংবা কোনো শীর্ষ পদে নারীদের রাখা হবে না। কাতারের দোহায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইয়াসিনি।  

    এদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ায় তালেবান নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুহাজিদ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।
     
    নতুন মন্ত্রিসভায় কোনো নারী পদ পাবেন কিনা জানতে চাইলে জাহিবুল্লাহ মুহাজিদ জানান এ ব্যাপারে দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছু জানেন না।

    ঠিক কবে তালেবানের নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তা জানা যায়নি। তবে শিগগিরই তালেবান নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে বলে জাহিবুল্লাহ মুহাজিদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ