ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • কলাপাড়ায় হত্যা চেষ্টা মামলায় স্বামীসহ প্রধান শিক্ষিকা কারাগারে

    কলাপাড়ায় হত্যা চেষ্টা মামলায় স্বামীসহ প্রধান শিক্ষিকা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা চেষ্টা মামলায় স্বামীসহ এক প্রধান শিক্ষিকাকে কারাগারে প্রেরন করেছে আদালত । বুধবার (১ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের এ আদেশ দেন। 

    কারাগারে প্রেরনকৃত আসামীরা হলো উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের শাহজাহান প্যাদা ও দিলারা পারভিন। দিলারা পারভিন ঐ উপজেলার পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। 

    এর আগে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মৃত হামজেদ আলী মৃধা’র স্ত্রী মোসা: ছালেহা বেগম জমি নিয়ে বিরোধের জেরে তার পুত্র মোজাম্মেল মৃধাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দিলারা বেগম ও তার স্বামী শাহজাহান প্যাদা সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে ৮ আগষ্ট মামলা দায়ের করেন। আদালত সংশ্লিষ্ট চিকিৎসকে জখমীর সনদ পাঁচ কার্যদিবসের মধ্যে আদালতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এরপর জখমীর সনদ পর্যালোচনায় আদালত দিলারা ও তার স্বামী সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার ওয়ারেন্টভুক্ত প্রধান শিক্ষিকা তার স্বামী সহ আদালতে জামিন চাইতে এলে আদালত চার জনের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করেন। 

    আদালতে আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন কৌশলী অ্যাডভোকেট মো. সাইদুর রহমান ও অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক এবং বাদী পক্ষে অ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিকদার। আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেছেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ