ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ১৭ মাস পর স্কুলে দিল্লির শিক্ষার্থীরা

    ১৭ মাস পর স্কুলে দিল্লির শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দিল্লিতে সম্প্রতি করোনা মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে রাজ্যটির সব স্কুল খোলা থাকবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। 

    ১৭ মাস পর স্কুলগুলো প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু হয়। ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।

    দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) নির্দেশনায় বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে মধ্যাহ্ন বিরতিতে খাবারের সময় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
    প্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টাইন রুম চালুরও পরামর্শ দিয়েছে ডিডিএমএ। সংস্থাটির নীতিমালায় বলা হয়েছে, স্কুল খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকরা ক্লাসে যেতে পারবেন না। এছাড়া দিনে যেন সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে আসতে পারে সেভাবে রুটিন তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ