ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ১৫৭টি মাছ ১ কোটি ৩৩ লাখ টাকা! রাতারাতি কোটিপতি ৮ জেলে

    ১৫৭টি মাছ ১ কোটি ৩৩ লাখ টাকা! রাতারাতি কোটিপতি ৮ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েকজন জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ভোল মাছ। এই মাছই বদলে দিল ওই জেলেদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকায়।

    গত ২৮ আগস্ট সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত। আটজন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাদের জালে জড়িয়েছে দুর্মূল্য এই মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।

    ভোল মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ। হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ভোল মাছ। তা পেতেই ভাগ্য ফিরতে চলেছে ওই মৎস্যজীবীদের। সূত্র: আনন্দবাজার
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ