ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঢাকার পথে আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি

    ঢাকার পথে আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার পথে রওনা দিচ্ছেন আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি। পরিস্থিতির অবনতি ঘটনায় তারা কাবুল বিমানবন্দরের বাইরে ৪ দিন ধরে অবস্থান করছিলেন। এর মধ্যে বিস্ফোরণের ঘটনাও ঘটে। দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ইকে ৫৮৪ ফ্লাইটে আজ মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারা। কাতারের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

    এর আগে গত শুক্রবার রাতে মার্কিন বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে কাবুল থেকে তারা দোহা পৌঁছায়। দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন তারা। এই দলে আছেন রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। তারা আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

    বাংলাদেশে পড়ুয়া দেড়শ এর বেশি আফগান শিক্ষার্থীও এখন দোহায় অবস্থান করছেন। গত শনিবারের ফ্লাইটে দোহা পৌঁছান। তারাও শীঘ্রই বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ