ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

    বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া দু’দিন ধরে শূন্যের ঘরে রয়েছে মৃত্যুর ঘটনা।

    তবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
    মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।  

    ডা. বাসুদেব কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সব মিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনই রয়েছে।

    অপরদিকে নতুন শনাক্তসহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬২৭ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৬ জনসহ মোট ১৭ হাজার ৮৪২ জন, পটুয়াখালীতে নতুন ১৪ জনসহ মোট ৬ হাজার ৪২ জন, ভোলায় নতুন ২৫ জনসহ মোট ৬ হাজার ৪৭৪ জন, পিরোজপুরে নতুন ১ জনসহ মোট ৫ হাজার ১৫৪ জন, ঝালকাঠিতে নতুন ১ জনসহ মোট ৪ হাজার ৫২৮ জন ও বরগুনায় মোট ৩ হাজার ৭১৫ জন রয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ