ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • উত্ত্যক্তের অভিযোগে দুইভাইকে মারধর, ক্লোজড তদন্ত কেন্দ্রের ইনচার্জ

    উত্ত্যক্তের অভিযোগে দুইভাইকে মারধর, ক্লোজড তদন্ত কেন্দ্রের ইনচার্জ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

    সোমবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। 

    জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়। 

    ইব্রাহিম ও আহসানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাঁদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে। পরে ডাকাতি ও গরু চুরি  মামলার হুমকি দেন তাঁদের বিরুদ্ধে। 

    এ বিষয়টি ঘটনার দিনেই পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন ওই ভুক্তভোগী দুই ভাই। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়। 

    রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘তদন্ত কেন্দ্রে একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সঙ্গে মমিনুল ইসলামের একটু ঝামেলা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ