ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভাইরাল ভিডিও নিলামে তুললেন সেই সাংবাদিক

    ভাইরাল ভিডিও নিলামে তুললেন সেই সাংবাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সালমান খানের বিখ্যাত বজরাঙ্গি ভাইজান সিনেমায় পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের চরিত্রকেই রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নওয়াজউদ্দিন।  

    বজরাঙ্গি ভাইজান সিনেমা বক্স অফিসে হিট হওয়ার পর সেসময় বেশ আলোচনায় এসেছিলেন চাঁদ নবাব। এবার নিজের নিউজের একটি ভাইরাল ভিডিও নিলামে তুলে ফের শিরোনামে এসেছেন পাকিস্তানের এই সাংবাদিক। 

    ভিডিওটি এনএফটি (নন-ফাঙ্গিবল টোকেন) প্ল্যাটফর্মে বিক্রি করা হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বিক্রির অর্থ অনলাইনে ট্রান্সফার করা হবে। নিলামের সর্বনিম্ন দর রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা। 

    ২০০৮ সালে ঈদের সময় করাচি রেলস্টেশনের পরিস্থিতি নিয়ে ওই ভিডিও করেছিলেন চাঁদ নবাব।  সে সময় করাচির একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই তা ভাইরাল হয়। এবার সেই ভিডিওই নিলামে তুললেন এই সাংবাদিক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ