ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জাপানে মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল 

    জাপানে মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দূষিত পদার্থ পাওয়ায় মডার্নার আরও ১০ লাখ করোনার টিকা সাময়িকভাবে বাতিল করেছে জাপান। এ নিয়ে দেশটিতে মোট ২৬ লাখ মডার্নার টিকা বাতিল করা হলো। 

    করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট জাপানে আবারও ছড়িয়ে পড়তে শুরু করেছে। চলতি মাসে দেশটিতে প্রতিদিন নতুন করে ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে যখন বেশি করে করোনার টিকা প্রয়োগ করা দরকার, তখন টিকার মধ্যে খুঁজে পাওয়া গেল দূষিত পদার্থ।


    জাপানের রাজধানী টোকিও’র কাছাকাছি প্রদেশ গুনমা এবং দক্ষিণের ওকিনা প্রদেশ থেকে মডার্নার টিকায় দূষিত পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপরই ১৬ লাখ টিকা বাতিল করা হয়।

    দূষণের বিষয়টি স্বীকার করে জাপানের স্বাস্থ্যমন্ত্রী সোমবার (২৯ আগস্ট) রয়টার্সকে বলেছেন, টিকার কৌটায় সমস্যা থাকার কারণেই টিকাগুলো দূষিত হয়েছে। এছাড়া রাবার মোড়ানো অংশেও কোনো সমস্যা থাকতে পারে।

    এদিকে মডার্নার টিকা প্রয়োগ করার পর দুজনের মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে গিয়ে এ চিত্র উঠে আসে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ