ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফগানিস্তানে ফিরলেন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিন উল হক

    আফগানিস্তানে ফিরলেন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিন উল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওসামা বিন লাদেনের বিশ্বস্ত অনুচর আমিন উল হক ফিরলেন আফগানিস্তানে। আল-কায়েদার শীর্ষ নেতা আমিন উল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

    আফগানিস্তানের এক স্থানীয় সাংবাদিক তার টুইটারে লেখেন, ‘তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আল কায়দার বড় নেতা আমিন উল হক।’ এছাড়াও টুইটারে লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল হকের ফিরে আসার ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় তিনি গাড়িতে উঠে দেশের বাড়িতে ফিরছেন। আফগানিস্তানের নানগরহর প্রদেশে আমিনের বাড়ি।


    তোরা বোরার যুদ্ধে যখন ব্রিটিশ আর আমেরিকার সেনাদের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিলেন লাদেন, তখন এই আমিনই ছিলেন আল কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী। তারই নেতৃত্বে লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।

    তোরা বোরার যুদ্ধ হয়েছিল ২০০১ সালে। তার দশ বছর পর পাকিস্তানের অ্যাবটাবাদে আমেরিকার সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগরহরে আর দেখা যায়নি আমিনকে। আবার তিনি যখন আফগানিস্তানে ফিরলেন, তখন আফগানিস্তান পুরোপুরি তালিবানের হাতে। ফলে প্রশ্ন উঠেছে এই প্রত্যাবর্তন কি নেহাৎ সমাপন, না কি পরিকল্পনা করেই এই সময়ে দেশে ফিরলেন লাদেনের অনুচর তথা আল কায়দার শীর্ষ নেতা আমিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ