ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কুয়াকাটায় গণধর্ষণ মামলার আসামী জংলা শাহ আলম সহযোগিসহ গ্রেপ্তার 

    কুয়াকাটায় গণধর্ষণ মামলার আসামী জংলা শাহ আলম সহযোগিসহ গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় গণধর্ষণ মামলার আসামী জংলা শাহ আলমকে সহযোগিসহ  আটক করেছে পুলিশ। রবিবার (২৯ আগস্ট ) রাত ১০টায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুড়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে শাহ আলম (৫০)  এবং একই গ্রামের জাহাঙ্গীর (৩৭)। এদের মধ্যে জংলা শাহ আলমের বিরুদ্ধে কুয়াকাটার লেম্বুর বনে আলোচিত গৃহবধু গণধর্ষণসহ ১৫ টি  মামলা রয়েছে ।  মহিপুর থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টায় থানার ওসি তদন্ত খোন্দকার আবুল  খায়েরের নেতৃত্বে পুলিশের টিম অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে প্রথমে শাহ আলম, পরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।  সোমবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । এদিকে জংলা শাহ আলমকে সহযোগিসহ গ্রেপ্তার হওয়ায় এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ