ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে পিরোজপুরে মানববন্ধন

    গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে পিরোজপুরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে পিরোজপুরে গুম হওয়া কলেজ ছাত্র আল- মুকাদ্দাসকে ফিরে পেতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। সোমবার (৩০ আগষ্ট) সকালে শহরের টাউন ক্লাব শহরে পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধনে গুম হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা মাওলানা আব্দুল হালিম বলেন, পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারীর এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র ২০১২ সালের ০৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস বাস যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগর এলাকা থেকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরবর্তিতে অনেক খোঁজা-খুজির পরও  তার কোন সন্ধান পাওয়া যায়নি। 

    এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করলেও এখন ছাত্র আল-মুকাদ্দাসের কোন সন্ধান পাওয়া যায়নি । 

    বক্তারা এ সময় আরো বলেন, অধিকার নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৬০৩ জন গুম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস সহ অন্য গুম ব্যাক্তিদের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বক্তারা ।   মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের সদস্য আব্দুল হাই, আল-মুকাদ্দাসের ভাই মোর্কারম হোসাইন জারীর সহ পরিবারের সদস্যরা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ