ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

    কাবুল বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার আশঙ্কা প্রকাশের পর আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়েছে। গত বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর আজ রবিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হতে পারে। তার ঠিক কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা সামনে এল। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    চার দিন আগে কাবুল বিমানবন্দরের বাইরে প্রথমে গেটের ফটকের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এরপর আবার একটি বোমা হামলা হয় কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার দিনই গভীর রাতে হামলায় দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের ‘খোরাসান’ শাখা সংগঠন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ