ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা

    মামলা নিয়ে জামায়াত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নের মিশন

    মামলা নিয়ে জামায়াত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নের মিশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) কে কুপিয়ে হাতের কব্জি কর্তন করে হত্যা ঘটনার মামলা নিয়ে জামায়াত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নের মিশন নিয়ে নেমেছে একটি চক্র। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ। 

    রবিবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বক্তারা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগ সহ-সম্পাদক মো. রাকিবুল ইসলাম রকি বলেন, ’মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলামকে গত ২৮ জুলাই রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন আজিমুদ্দিন স্লুইস এলাকায় ফেলে নৃশংশভাবে কুপিয়ে জখম করার পর তার ডান হাতের কব্জি কেটে ফেলে সন্ত্রাসীরা। এরপর ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৭ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিবুল ইসলাম। আহত রাকিবুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন কারা তার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এর আগে সন্ত্রাসী হামলার পর গত ২৯ জুলাই কলাপাড়ায় থানায় রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে যে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। 

    রাকিবুল হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচারের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন তাদেরই মামলার আসামী করা হচ্ছে উদ্দেশ্যমুলক ভাবে। তারই ধারাবাহিকতা নিহত রাকিবুলের বাবা মো. নাসির উদ্দিন মাতুব্বর একটি স্বার্থেন্বেষী মহলের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুছা, উপজেলা যুবলীগ সহ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রকি এবং যুবলীগ  কর্মী সাগরসহ দলের একাধিক নিরীহ নেতা-কর্মীদের আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন।’ 

     যৌথ এ সাংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করেন মোজাহার উদ্দিন বিশ্বাস কলে ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুছা। তাদের লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ’গত ২৭ আগস্ট মো. নাসির মাতুব্বর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে অসত্য তথ্য উপস্থান করেন। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগসহ দলের নেতা-কর্মীদের জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত হয়ে বক্তব্য দিয়েছেন ,আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

     সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ’র সাবেক ভিপি মো. জিয়াউর রহমান, যুবলীগ নেতা শাহরিয়ার সবুজ প্রমূখ।

     এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালাম সর্দার, পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অমি গাজী, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাহাত গাজী সহ ছত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ