ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে জাপা নেতার সংবাদ সম্মেলন 

    মঠবাড়িয়ায় মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে জাপা নেতার সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদের জেলেদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানীর শিকার হচ্ছেন শফিকুল  ইসলাম নামে এক জাপা নেতা। রোববার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেন তিনি। শফিকুল  ইসলাম উপজেলার তুষখালী গ্রামের আইউব আলী সিকদারের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী সদ্য বিএনপি থেকে আ’লীগে যোগদান করা ছগীর (সাবেক মেম্বর) ও ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার এবং মঠবড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল যোগসাজসে পুলিশ দিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় তুষখালী থেকে তাকে থানায় তুলে আনে।

     এ সময় শফিকুল ওসির কাছে থানায় আনার কারন জানতে চাইলে ওসি বহু অভিযোগ রয়েছে বলে তার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। পরে সে ১৫ হাজার টাকা এনে ওসি ও দারোগা পলাশকে ভাগ করে দেয়। কিছুক্ষণ পরে ছগীর (সাবেক মেম্বর) ও চেয়ারম্যানের ছেলে শামীম হাওলাদার ওসির রুমে প্রবেশ করে। 

    এসময় ওসি শফিকুলকে ছগীর হোসেন ও চেয়ারম্যানের কথামতো চলার নির্দেশ দেন। শফিকুল প্রতিবাদ করলে ওসি ও এসআই  পলাশ সামনে ছগীর (সাবেক মেম্বর) শফিকুলকে মারধর করে। পরে একটি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে পরের দিন আদালতে সোপর্দ করে। টানা ২০ দিন কারা ভোগের পর জামিনে বেড়িয়ে তিনি গত ২৫ আগষ্ট বরিশাল প্রেসক্লাবে ওসি, ইউপি চেয়ারম্যান ও সাবেক মেম্বরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এবং বিভিন্ন দপ্ততে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

     তিনি এসকল মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে বাঁচতে প্রশাসনসহ উর্দ্ধতণ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। মঠবড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, ঘুষ গ্রহণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মারামারির মামলায় শফিকুলকে গ্রেপ্তার করা হয়ে ছিলো।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ