ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্কুল ছুটি, তিমির ইমোজি বেচে কোটিপতি ১২ বছরের বালক

    স্কুল ছুটি, তিমির ইমোজি বেচে কোটিপতি ১২ বছরের বালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার (কোভিড-১৯) কারণে স্কুল বন্ধ। ঘরে বসে থেকে শিশুরা যখন বিরক্ত। তখর ১২ বছর বয়সী এক বালক শুরু করে দিল তিমির ইমোজি (এনএফটি) তৈরি, যা বিক্রি করে সে আয় করেছে ২ লাখ ৯০ হাজার পাউন্ড (তিন কোটিরও বেশি টাকা)। 

    উইয়ার্ড হোয়েলস নামে পিক্সেল আর্টওয়ার্কের একটি সিরিজ বিক্রি করে ওই কিশোর এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বাসিন্দা বেনিয়ামিন আহমেদ তার জিডিটাল তিমির ইমোজি নন ফাঙ্গিবল টোকেন (এনএফটি) হিসেবে বিক্রি করে।  

    আহমেদ তার সংগ্রহের তিন হাজার ৩৫০টি তিমি বিক্রি করে উপার্জিত অর্থ বিশ্বের শীর্ষস্থানীয় প্রোগ্রামেবল ব্লকচেইন ইথেরিয়ামে ক্রিপ্টোকারেন্সি হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়।

    পাঁচ বছর বয়স থেকে কোডিংয়ে হাতেখড়ি হয় বেনিয়ামিনের। সফটওয়্যার ডেলেলপার বাবা ইমরানই তাকে কোডিং শেখান। ডিজিটাল তিমি তৈরির আগে বেনিয়ামিন মাইনক্রাফ্ট-অনুপ্রাণিত ডিজিটাল-আর্ট কালেকশন তৈরি করেছিল বেনিয়ামিন। তবে সেটা অবশ্য বেশি দামে বিক্রি করতে পারেনি সে।

    নিজের প্রোগ্রাম ব্যবহার করেই সেই তিন হাজার ৩৫০টি তিমির ইমোজি তৈরি করেছিল বেনিয়ামিন। একসঙ্গে সবগুলো বিক্রি করতে রেরে বেশ খুশি এই কিশোর।

    বর্তমানে সুপারহিরো থিমের ডিজিটাল আর্ট কালেকশন নিয়ে কাজ করছে বেনিয়ামিন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ