ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল থেকে ১২ বাংলাদেশি কাতারে পৌঁছেছেন 

    কাবুল থেকে ১২ বাংলাদেশি কাতারে পৌঁছেছেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আটকে থাকা ১২ বাংলাদেশি কাতারে পৌঁছেছেন।

    ওই বিমানবন্দরে আইএসএর ভয়াবহ হামলার কারণে আটকে গিয়েছিলেন তারা; এই ১২ জন কাবুল ছাড়তে পারলেও এখনও সেখানে তিনজন আটকে রয়েছেন।

    পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।


    জানা গেছে, ১৫ বাংলাদেশির সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থীরও গত বৃহস্পতিবার কাবুল থেকে বাংলাদেশে আসার কথা ছিল। ১২ বাংলাদেশির সঙ্গে এই শিক্ষার্থীদের ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ