ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় নয় বছরের শিশুকে ধর্ষেণর চেষ্টা: আটক ১

    কলাপাড়ায় নয় বছরের শিশুকে ধর্ষেণর চেষ্টা: আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজী ইসতাক (৪০) নামে এক লম্পট কে পুলিশ আটক করেছে। শনিবার দুপুর সোয়া ১ টার দিকে পৌরশহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গাজী ইসতাক উপজেলার মধ্যটিয়াখালী গ্রামের মৃত গাজী মোস্তফার ছেলে। 

    এ ঘটনায় শিশুটির মা ঝুমুর বেগম বাদী হয়ে  থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.নজরুল ইসলাম জানান, আসামী গাজী ইসতাক পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো.মিজান খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে আসছে। তাদের থাকার কক্ষ পাশাপাশি হওয়ায় গাজী ইসতাকের কক্ষে শিশুটি যাতায়াত করতো। 

    ঘটনার দিন দুপুরে পুনরায় ইসতাকের কক্ষে গেলে শিশুটিকে সে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ