ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • প্রেমিকের বাইক থেকে নামিয়ে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ

    প্রেমিকের বাইক থেকে নামিয়ে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিরল নির্ভয়াকাণ্ডের মতোই এক ভয়াবহ স্মৃতি! প্রেমিকের বাইক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এক মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ করল অজ্ঞাত দুষ্কৃতীরা। 

    গত মঙ্গলবার কর্ণাটকের মহীশূরে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় যুক্ত ছিল চার অপরাধী।

    জানা গেছে, ওই তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। মহীশূরের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী তিনি। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বাইকে করে চামুন্ডি পাহারের দিকে যাচ্ছিলেন। পথে ললিতাদ্রিপুরার কাছে একদল দুষ্কৃতী তাদের আটকায়। টাকাপয়সা কেড়ে নিতে চায়। কিন্তু মূল্যবান কোনো কিছু না পেয়ে প্রথমে বাইকে থাকা প্রেমিককে মারধর করে। পরে তার সামনেই প্রেমিকাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহীশূরের পুলিশ কমিশনার। অজ্ঞাতপরিচয় ধর্ষকদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই তদন্তের স্বার্থে বেশ কয়েকটি দল গঠন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও ঘটনার পর তিন দিন পার হয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা।

    এ বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য ডিরেক্টর জেনারেল অব পুলিশ প্রবীন সুদকে নির্দেশ দিয়েছি।  

    পুলিশকে যথাযথ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জনানেন্দ্র।

    ভারতের রাজধানী দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়।  এ ঘটনায় নিহত তরুণী ভারতে ‘নির্ভয়া’ নামে পরিচিতি পেয়েছিল - আর চাঞ্চল্যকর সেই মামলার পর ভারতে বদলে গিয়েছিল ধর্ষণের সংজ্ঞা ও শাস্তিও। হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত চার ধর্ষক ও হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয় ২০২০ সালে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ