ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে ১৭০

    কাবুল বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে ১৭০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুলে বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। 


    যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় আহত হয়েছে দুই শতাধিক। 

    আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণে তাদের ১৩ জন সেনা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান শাখা। 

    এদিকে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এসব ঝঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। 

    পেন্টাগনের প্রেস সচিব জন কিবরি বলেন, আমরা মনে করি হামলার আরও হুমকি রয়েছে। হামলার সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ