ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আবারও জেলেদের জালে বিরল প্রজাতির ৭টি পাখি মাছ

    আবারও জেলেদের জালে বিরল প্রজাতির ৭টি পাখি মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর সমুদ্রে জেলেদের জালে আবারও ধরা পড়েছে ৮ মণ ওজনের বিরল প্রজাতির ৭টি পাখি মাছ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল বৃস্পতিবার রাতে কালাম উল্লাহ নামের এক জেলের ৫টি ও সোবাহান নামের অপর এক জেলের জালে ২টি মাছ ধরা পড়ে। 

    মাছ ৭ টির মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি, ১ টি ওজন ৪৫ কেজি ও অপর ৩ টির ওজন ৩১ কেজি। মাছগুলো আজ শুক্রবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরে বিক্রি করতে নিয়ে আসা হয়। স্থানীয় ও জেলেরা জানায়, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। 

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিস।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ