ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুসলিমদের অবস্থান নিতে আহ্বান তুরস্কের 

    অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুসলিমদের অবস্থান নিতে আহ্বান তুরস্কের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায়-অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

    বুধবার (২৫ আগস্ট) ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।


    এরদোগান বলেন, সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত,নির্যাতন, দেশান্তর এবং রোগব্যাধির সম্মুখীন। মুসলিমদের নিজেদের হাতে শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব নিতে হবে। নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে।

    তিনি বলেন, বর্তমান বিশ্ব মানব ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনাভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে। বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলাম ভীতি, সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে।

    তুরস্কের প্রেসিডেন্ট যুবকদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি- কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদেরকে বিভক্ত করতে না পারে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালন করতে যুবকদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য বডি সংস্কারেরও আহ্বান জানান তিনি।

    ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দুইদিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ