ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • জয়িতা উজিরপুর ফাউন্ডেশনের উদ্বোধন 

    জয়িতা উজিরপুর ফাউন্ডেশনের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃণমূল নারী উদ্যোক্তাদের সহায়তা, বিপণন ও ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত জয়িতা ফাউন্ডেশনের জয়িতা উজিরপুরের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ উজিরপুর উপজেলা ধামুরা বন্দরে জয়িতা উজিরপুর এর  উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।  

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত)  মো. মমিন উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিমা বেগম,  জয়িতা উজিরপুরের সভাপতি এ্যাড. মোর্শেদা পারভীন প্রমুখ। 

    সভায় বক্তারা পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে জয়িতা ফাউন্ডেশন চালু করার জন্য প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এর পূর্বে ওটরায় শহীদ স্মরনীকা ডিগ্রি কলেজের ৪ তলা ভবন ও জল্লায় মুন্সিরতাল্লুক সরকারি প্রাইমেরি স্কুলের ১ তলা ভবনের  ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি ।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ