ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

    কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রয়ী নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের পটিয়া উপজেলায় দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানী মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বুধবার (২৫ আগস্ট ) বেলা  ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

    প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা।  মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রয়ী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেন ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ। 

     এ সময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ