ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • প্রেসিডেন্টের একমাত্র ছেলের বিয়েতে বিমান, জাঁকজমক ও চাকচিক্যের ছড়াছড়ি

    প্রেসিডেন্টের একমাত্র ছেলের বিয়েতে বিমান, জাঁকজমক ও চাকচিক্যের ছড়াছড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারীর মধ্যে নাইজেরিয়ায় প্রেসিডেন্টের একমাত্র ছেলে ইউসুফ বুহারির বিয়ে হয়েছে দেশটির অন্যতম প্রধান ধর্মীয় নেতার মেয়ে জাহরা নাসির বায়েরোর সঙ্গে। বর-কনের দেখা হয়েছিল যুক্তরাজ্যে। সেখানে পড়তে গিয়েছিলেন তারা। নাইজেরিয়ার কানে রাজ্যে আয়োজিত দুই প্রভাবশালী পরিবারের সন্তানের বিয়েতে আড়ম্বরের কোনো কমতি ছিল না। এমির অব বিচি প্যালেসে এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিয়ে উপলক্ষে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 


    বরের পরিবার কনের পরিবারকে পাঁচ লাখ নাইরা দিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বর যে পরিমাণ অর্থ পরিশোধ করেন, এই অর্থের পরিমাণ তার চেয়ে ১০ গুণ বেশি।  
    স্থানীয় সময় গত শুক্রবার ও শনিবার দুই দিন ধরে বিয়ের এ অনুষ্ঠান চলে। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ৭০টির বেশি ব্যক্তিগত বিমানে অতিথিরা আসেন।  বেশির ভাগ অতিথিই মাস্ক পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করছেন যোগাযোগমন্ত্রী ইমাম ইসা আলী পানতামি।


    বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের গভর্নর, সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতা যোগ দেন। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুশারির পূর্বসূরি গুডলাক জোনাথন। ২০১৫ সালের নির্বাচনে বুশারি তাকে পরাজিত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতৌমাতা বাহ ব্যারো ও প্রতিবেশী দেশ নাইজারের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসোউফু।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ