ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

    গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন সরকারের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান।

    মঙ্গলবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে।

    মোল্লা আবদুল কাইয়ুম জাকির ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ ডব্লিউ বুশ।
    এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন। পরে তাকে মুক্তি দেয়া হয়। কারণ, তিনি মার্কিন কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি আর আফগান যুদ্ধে অংশ নিবেন না।

    কিন্তু মুক্তি পাবার কিছু দিন পরেই তিনি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান পরিচালনা করেন। তালেবান কর্তৃপক্ষের সামরিক নেতা হিসেবে দায়িত্ব নেয়ার আগেই এ সামরিক অভিযান পরিচালনা করেন তিনি।

    আশরাফ গনি সরকারের পতনের পর যে সকল তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিলেন তাদের নেতৃত্ব দেন জাকির।

    সূত্র: রয়টার্স।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ