ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় বিএনপি নেতার ভাই টাকা আত্মসাত মামলায় কারাগারে

    কলাপাড়ায় বিএনপি নেতার ভাই টাকা আত্মসাত মামলায় কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় টাকা আত্মসাতের মামলায়  বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সহোদর মশিউর রহমান মিচুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

    বুধবার (২৫ আগস্ট) সকালে  কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানী শেষে  এ আদেশ দেন। এর আগে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী মো.কামরুজ্জামান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন ।

     তিনি বলেন  কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও ঢাকা স্টার ব্যাটারী হাউস নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোল্লা শাহ আলম ৬ লক্ষ ১৩ হাজার ৩ শত ৬৪ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের  ১৮ ফ্রেরুয়ারী স্বপন কুমার রায় ও কলাপাড়া বিএনপি সাবেক সভাপতি মো.  মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান মিচু এর বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানকে  ৪০ কার্য্য দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন আদালত । পরে তদন্তে সত্যতা পেয়ে  ১৫ জুন প্রতিবেদন দাখিল করলে ১৬ আগস্ট আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয় ।  এর ন্যায়  বুধবার স্বেচছায় আসামী মশিউর রহমান মিচু আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে  বিচারক আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন বলেন তিনি।  

    আসামি পক্ষের আইনজীবী বিনয় ভুষন রায় বলেন, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপর আমার কোনো মন্তব্য নেই। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ