ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দেশে টিকা গ্রহীতার সংখ্যা ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জন

    দেশে টিকা গ্রহীতার সংখ্যা ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা থেকে বাঁচতে দেশে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে। আগে যাঁরা অনাগ্রহী ছিলেন তাঁরাও হুমড়ি খেয়ে পড়ছেন টিকাকেন্দ্রে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

    এরমধ্যে করোনার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দুই ডোজই নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন।

    মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ আর নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ আর নারী ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন।

    এছাড়াও মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা টিকা পেতে নিবন্ধন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ