ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিজেসি’র সদস্য হলেন সাংবাদিক অপূর্ব অপু

    বিজেসি’র সদস্য হলেন সাংবাদিক অপূর্ব অপু
    সাংবাদিক অপুর্ব অপু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এর সদস্য পদ লাভ করেছেন বরিশালের সাংবাদিক অপূর্ব অপু। বিজেসি বাংলাদেশের টিভি সাংবাদিকদের সবচেয়ে বড় একটি প্লাটফর্ম।

    সংগঠনটি ব্রডকাস্টিং সেক্টরে জড়িতদের নিয়ে কাজ করে। এই সংগঠনটির সাথে বিভিন্ন টেলিভিশনের হেড অব নিউজসহ টেলিভিশনের সাথে জড়িতরা নীতিনির্ধারণীর দায়িত্ব পালন করছেন।

    ঢাকার বাইরে এবছরই প্রথম কেবলমাত্র বিভাগীয় শহরে বেশকিছু নীতিমালা অনুসরণ করে সদস্য নিয়েছে সংগঠনটি। তাতে বরিশাল থেকে ‍একমাত্র সদস্য পদ লাভ করেছেন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার অপূর্ব অপু।

    এর আগে ঢাকায় বৈশাখী টিভিতে কাজ করেছেন সাংবাদিক অপূর্ব। সাংবাদিকতার পাশাপাশি নিজেকে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত রেখেছেন। তার এই অর্জনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে মতবাদ পরিবার।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ